বড়াইগ্রামে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নূর মোহাম্মদ (২৫) জেলার সদর উপজেলার কদমসাতুরিয়া গ্রামের রুহুল আমিন ব্যাপারীর ছেলে এবং তার শ্যালক রিফাত হোসেন (১১) বড়াইগ্রামের ব্রক্ষত্র পারগোপালপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। রিফাত ব্রক্ষত্র পার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। ঈদুল ফিতরের দুই দিন আগে রিফাতের বোনের সঙ্গে রুহুল আমিনের বিয়ে হয়।
