গফরগাঁওয়ে বিল দখল বাধা দেওয়ায় হামলা আহত ১০

আপডেট : ০২ জুন ২০২০, ২১:২৪

গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারি মধ্যপাড়া এলাকায় গত সোমবার বিকালে স্থানীয় সমবায়ী কৃষকদের মালিকানাধীন দোলনা-দেওনা বিলের মাছ চাষের প্রজেক্ট স্থানীয় দুর্বৃত্তরা জোরপূর্বক দখল করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তের হামলায় মাছচাষি জিয়াউল হক (৫০), ফরিদ মিয়া (৪৯), আকরাম (৩১), সজিব (২৪), হানিফ (২৫), মুনতারিন (২২), রনিসহ (২৩) ১০ জন গুরুতর আহত হয়। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় সন্ত্রাসীরা ৩০ জন কৃষকের মালিকানাধীন দোলনা-দেওনা বিলের মাছ চাষের প্রজেক্টের অন্তত ১ কিলোমিটার জায়গার স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে দেয়। এ ব্যাপারে পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান খান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।