রমেক ল্যাবে আরও ১৬ জনের করোনা শনাক্ত

আপডেট : ০২ জুন ২০২০, ২১:২৯

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে রংপুর বিভাগের পাঁচ জেলায় আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে নতুন করে রংপুরে ৯ জন, লালমনিরহাটে তিনজন, গাইবান্ধায় দুইজন, কুড়িগ্রামে একজন ও নীলফামারীতে একজনের করোনা শনাক্ত হয়েছে। 

আক্রান্তদের মধ্যে মেট্রোপলিটন পুলিশের এক সদস্য, নগরীর ক্যাডেট কলেজ রোডের সর্দারপাড়ার এক নারী, জুম্মাপাড়ার এক নারী, ধাপ এলাকার এক পুরুষ, মিস্ত্রিপাড়ার এক নারী ও এক যুবক, মিস্ত্রিপাড়ার সেলুর মোড়ের এক যুবক, সিও বাজারের এক পুরুষ এবং ইসলামবাগ এলাকার এক পুরুষ রয়েছেন।   

আরো পড়ুন : করোনা যুদ্ধে প্রাণ দিলেন আরও এক পুলিশ সদস্য 

এছাড়া কুড়িগ্রামের চিলমারীর এক পুরুষ, গাইবান্ধা পলাশবাড়ির এক নারী, সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, লালমনিরহাটের আদিতমারী উপজেলার এক পুরুষ, লালমনিরহাট সদরের তিস্তা এলাকার এক পরিবারের দুই পুরুষ এবং নীলফামারীর কিশোরগঞ্জের এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। 


ইত্তেফাক/ইউবি