করোনা চিকিত্সায় ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম গঠন করুন

আপডেট : ০২ জুন ২০২০, ২১:৫৫

দেশের সকল জেলায় সিভিল সার্জনকে প্রধান করে ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম গঠন করে রোগীকে তার আবাসস্থল বাসা, বস্তি, গ্রাম যেখানে হোক সেখানে গিয়ে চিকিত্সা দেওয়া সম্ভব হলে ৯০ শতাংশ করোনা রোগীকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হবে না। ভ্রাম্যমাণ মেডিক্যাল টিমের চিকিত্সকদের আয়ত্তের বাইরে চলে গেলে কেবলমাত্র সে সমস্ত রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে। যে সব রোগীর হূদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, সিওপিডি, অ্যাজমা, কিডনি-লিভারের অসুখ আছে, তারা অসুস্থ হলে বাসায় চিকিত্সা না দিয়ে তাদেরকে সরাসরি হাসপাতালে ভর্তি করতে হবে। সকল উপজেলায়, উপজেলা মেডিক্যাল অফিসারকে প্রধান করে ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম গঠন করে অনুরূপভাবে চিকিত্সা দেওয়া যেতে পারে। হাসপাতালের ধারণ ক্ষমতা বিবেচনা করে সাধারণ রোগীর চিকিত্সাব্যবস্থা সচল রাখার স্বার্থে অবিলম্বে সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবেন বলে দেশবাসীর প্রত্যাশা। 

আব্বাস উদ্দিন আহমদ

ধোপাদিঘির দক্ষিণপাড়, সিলেট ৩১০০