প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে প্যানেল হোক

আপডেট : ০২ জুন ২০২০, ২১:৫৫

গত ফেব্রুয়ারি মাসে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ে ২৮৮৩২ শিক্ষকের পদ শূন্য রয়েছে। বাংলাদেশ প্রাইমারি এডুকেশন অ্যানুয়াল সেক্টর পারফরম্যান্সের ২০১৯-এর তথ্য অনুযায়ী ৭৪৯ প্রাথমিক বিদ্যালয় একজন, ১১২৪  প্রাথমিক বিদ্যালয় দুইজন, ৪০০৮ বিদ্যালয় তিনজন করে শিক্ষক দিয়ে চলছে। ১ লাখ ৯৬৬ পদের চাহিদাপত্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। করোনা পরবর্তী সময়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে ও শিক্ষক সংকট দূর করতে ৩৭ হাজার শিক্ষিত বেকার ও তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যে প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০১৮-তে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও সাক্ষাত্কারে অংশগ্রহণকারী ৩৭ হাজার প্রার্থীকে প্যানেল গঠনের মাধ্যমে নিয়োগ দেওয়া উচিত। ২০১০, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে প্যানেলের মাধ্যমে ৪৩০০ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

জেলী আক্তার

উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, কুড়িগ্রাম সরকারি কলেজ, রসুলপুর, কুড়িগ্রাম