গণপরিবহনের ভাড়া বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেল! পণ্যবাহী পরিবহনে ভাড়া বৃদ্ধির কথা বলা হয়নি। গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রভাব যাতে পণ্যবাহী পরিবহনের ওপর না পড়ে। প্রভাব পড়তে শুরু করলে কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি সব ধরনের পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখাও কঠিন হয়ে পড়বে। একটি বিষয় অন্য কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত হলে তার প্রভাব পুরো ঘটনাকে প্রভাবিত করে। গণপরিবহনের ভাড়া বৃদ্ধি না করে অন্যভাবে ভাবা যেত বিষয়টি। একজন যাত্রীকে দুটি আসন নেওয়ার শর্ত দেওয়া যেত। বিশ্বে জ্বালানি তেলের দাম কম বর্তমানে। সেহেতু জ্বালানি তেলের মূল্য কমিয়ে ভাড়া ঠিক রাখা যেত। এতে করে পরিবহনের ভাড়ার চাপ সাধারণ মানুষের ওপর পড়ত না। করোনাকালে মানুষের স্বাভাবিক জীবন প্রবহমান রাখতে অর্থনৈতিক ব্যলেন্সিং খুব প্রয়োজন। আশা করি, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবে দেখবেন।
সাঈদ চৌধুরী
শ্রীপুর, গাজীপুর
