মির্জাপুরে করোনায় বিএনপি নেতার মৃত্যু

আপডেট : ০২ জুন ২০২০, ২২:৩৫

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মো. খলিলুর রহমান তোতা (৬২) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

মঙ্গলবার বিকেলে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে তার ভাই মো. মন্টু মিয়া নিশ্চিত করেছেন।

খলিলুর রহমান তোতা ঢাকাস্থ্য মির্জাপুর উপজেলা কল্যাণ সমিতির সাবেক সহসভাপতি ও সাধারণ সম্পাদক, বহুরিয়া ইউনিয়নের সাবেক সভাপতি এবং টাঙ্গাইল জেলা যুব সমিতির প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন।

 

মন্টু মিয়া জানান, খলিলুর রহমান পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। গত ২৭ মে পরীক্ষার মাধ্যমে জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত। চিকিৎসকদের পরামর্শে তিনি বাসাতেই আইসোলেশনে ছিলেন। সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটার দিকে তিনি মারা যান। 

ইত্তেফাক/ইউবি