করোনা যুদ্ধে প্রাণ দিলেন আরো এক পুলিশ সদস্য

আপডেট : ০৩ জুন ২০২০, ০০:৩১

চলমান করোনা যুদ্ধে জীবন দিলেন পুলিশের আরো একজন সদস্য। পুলিশের এ সহযোদ্ধা হলেন নিরোদ চন্দ্র মন্ডল (৫২)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগে পল্লবী জোনে স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন। করোনা পজিটিভ হওয়ায় তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। গতকাল মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি ফরিদপুর জেলায়। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, করোনাকালে জনগণের সুরক্ষা নি?শ্চিত কর?তে গি?য়ে এ পর্যন্ত ১৬ জন পুলিশ সদস্য মারা গেছেন।