জলঢাকায় ফ্রি আই স্ক্রিনিং ক্যাম্প

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

জলঢাকার কৈমারী ইউনিয়নে কৈমারী স্কুল অ্যান্ড কলেজে মঙ্গলবার বিনামূল্যে আই স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়। ডিসিআই, আরএসসি ও ফারাজ হোসেন ফাউন্ডেশন এ ক্যাম্পের আয়োজন করে।

ক্যাম্পের উদ্দেশ্য ছিল, যে সকল সুবিধাবঞ্চিত মানুষ অর্থের অভাবে চোখের ছানি অপারেশন, ঔষধ বা চশমার খরচ বহন করতে অক্ষম তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা, যাতে কোন মানুষই অন্ধ হয়ে না যায়।

ক্যাম্পে মোট ৫৩০ জন অসহায় মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ৯৫ জন ছানি রোগী, ১৬৭ জন চশমার রোগী শনাক্ত করা হয়।  উক্ত ক্যাম্পে মোট ১১৩ জন রোগীকে চশমা প্রদান করা। পরবর্তী দিনে তাদের ছানি অপারেশন ও চশমা প্রদান করা হবে।

এতে বক্তব্য রাখেন ডিসিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক। উপজেলা নির্বাহী অফিসার মো. সুজাউদ্দৌলা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এজেড সিদ্দিকী, ইউপি চেয়্যারম্যান রেজাউল হক বাবু, চঞ্চল কুমার ভৌমিক, মাল নাসের রোমেল, হুমায়ন কবীর, সাঈদ রহমান ও মো. মহাসিন উপস্থিত ছিলেন। এছাড়াও আহম্মেদ ওয়াসেল রাফি ফারাজ হোসেন ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরকেজি