নরসিংদী শহরের বাসাইল এলাকায় করোনা উপসর্গ নিয়ে নূরে আলম খন্দকার (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) নরসিংদী জেলা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল মঙ্গলবার (২জুন) বিকালে জ্বর, সর্দি ও প্রচণ্ড গলা ব্যথা নিয়ে তাকে নরসিংদী জেলা হাসপাতালের করোনা ইউনিটে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। কিন্তু সেখানেও তাকে ভর্তি না করায় তিনি পুনরায় নরসিংদী জেলা হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। এরপর ওই হাসপাতালেই মৃত্যুবরণ করেন।
আরো পড়ুন: করোনায় প্রাণ হারাল পাকিস্তানের মন্ত্রী
এদিকে তার আত্মীয়-স্বজনরা লাশ না নেওয়ায় জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম দাফন সম্পন্ন করে।
ইত্তেফাক/এএএম
