প্যাক্টঅ্যাপ (PACTApp) তৈরির দরপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে টিআইবি

আপডেট : ০৩ জুন ২০২০, ১৯:৫৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মাঠপর্যায়ে প্রযুক্তি-নির্ভর তথ্য সংগ্রহে ব্যবহারযোগ্য প্যাক্টঅ্যাপ (PACTApp) নামক অ্যাপ তৈরির দরপত্র জমা দেওয়ার সময়সীমা ১৫ জুন ২০২০ পর্যন্ত বর্ধিত করেছে। আগ্রহী দরদাতাদের নতুন নির্ধারিত তারিখ অনুযায়ী বেলা ১টার মধ্যে দরপত্র দাখিলের আহ্বান জানাচ্ছে সংস্থাটি।

করোনা উদ্ভূত স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় রেখে শুধুমাত্র ই-মেইল মারফত প্রেরিতব্য দরপত্র সংক্রান্ত নথিপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে টিআইবি। তাই আগ্রহী দরদাতাদের [email protected] এই ঠিকানায় ই-মেইল পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। দরপত্র দাখিল সংক্রান্ত চিঠি ও প্রস্তাবনা দরদাতা প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষরসহ পিডিএফ ফাইল উল্লিখিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। এছাড়া দরপত্র দাখিল সংক্রান্ত অন্যান্য নথিপত্র গুগল ড্রাইভে আপলোড করে ডাউনলোডের অনুমতিসহ লিংকটি ই-মেইল ও চিঠির মধ্যে উল্লেখ করতে হবে।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখ সংবাদ মাধ্যম ও দরপত্র বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে যথানিয়মে উক্ত দরপত্র আহ্বান করা হয়েছিল। করোনাজনিত সংকটের প্রেক্ষিতে দরপত্র জমা দেওয়ার তারিখ প্রথমে বর্ধিত ও পরিবর্তী সময়ে স্থগিত করা হয়। নতুন নির্ধারিত তারিখ ও জমাদান প্রক্রিয়া নিরূপণে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতের বাধ্যবাধকতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্যাক্টঅ্যাপ-এর দরপত্র দাখিল করার কোনো জিজ্ঞাসা থাকলে আব্দুল আহাদ এফসিএমএ, পরিচালক-অর্থ ও প্রশাসন, টিআইবি এর সাথে [email protected]  এই ই-মেইল ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। 

বিস্তারিত:https://www.ti-bangladesh.org/ beta3/index.php/en/uncategorized/6029-pactapp-development-request-for-proposals-rfp