ঘরে বসে নিরাপদে অনলাইন শপিংয়ের জন্য আবারও ‘সেভ অ্যান্ড সেভ’ অফার চালু করলো দেশের সবচেয়ে বড় পেমেন্ট গেটওয়ে এসএসএলকমার্জ এবং বিশ্বের শীর্ষস্থানীয় পেমেন্ট টেকনোলজি নেটওয়ার্ক ভিসা। এই ক্যামেপইনের আওতায় ক্রেতারা একাধিক পার্টনার ই-কমার্স ওয়েবসাইটে পেমেন্টের ক্ষেত্রে ভিসা কার্ড সেভ করে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত সেভিংস করতে পারবেন। গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করছে, এটি একটি বৈশ্বিক সংকট। এই অবস্থায় ক্রেতাদেরকে অনলাইনে শপিং এবং পেমেন্টের সুযোগ করে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। ক্যাম্পেইন চলাকালে নির্দিষ্ট মার্চেন্টের কাছে কার্ড সেভ করে প্রথম দুটি ট্রানজেকশনের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত সেভিংস করার অফারটি পাওয়া যাবে। তবে ২৪ মার্চের আগে যারা ভিসা কার্ড সেভ করেছেন তাদের ক্ষেত্রে অফারটি প্রযোজ্য হবে না।
