কাপ্তাই হ্রদে প্রতি বছর মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত তিন মাস সকল প্রকার মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ থাকে। এরই ধারাবাহিকতায় ২০১৬ সাল থেকে নৌ পুলিশ ও রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশন যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, জলযান ও বেআইনিভাবে ধৃত বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করে। এর ফলে প্রতি বছর কাপ্তাই হ্রদে মৎস্য উৎপাদন ও আহরণের পরিমাণ বেড়ে যাচ্ছে।
নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম বলেন, ‘নৌ পুলিশ কাপ্তাই লেকে মৎস্য সম্পদ রক্ষায় এবং এর উৎপাদন বৃদ্ধিতে জোর তৎপরতা চালাচ্ছে। এ বছর কাপ্তাই হ্রদ থেকে ১৯ হাজার টন মাছ উৎপাদনের টার্গেট নেওয়া হয়েছে। এ থেকে ২৫ কোটি টাকা মৎস্যজীবীরা রোজগার করবে।’
ইত্তেফাক/এএএম
