রাজশাহীতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২০, ২১:০১

রাজশাহীতে মাঠে ধান কাটার গিয়ে বজ্রপাতে রিপন কুমার (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর পবা উপজেলার দাতপুর  গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিপন উপজেলার দাদপুর গ্রামের মৃত মনোরঞ্জনের ছেলে।

রামেক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে রিপন কুমার মাঠে ধান কাট ছিলেন। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ ও বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে গুরতর আহত অবস্থায় জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/বিএএ