ইত্তেফাক রিপোর্ট
গার্মেন্টস খাতের শ্রমিকদের করোনা পরীক্ষায় আলাদা একটি বিশেষায়িত ল্যাব স্থাপন করেছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুসরণ করে এই ল্যাব স্থাপন করা হয়েছে। গাজীপুরের চন্দ্রায় ড. ফরিদা হক মেমোরিয়াল জেনারেল হাসপাতালে ল্যাবের মাধ্যমে প্রতিদিন নমুনা সংগ্রহ করা যাবে। পর্যায়ক্রমে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হবে। এই ল্যাব পরিচালনা ব্যয় এবং করোনা শনাক্ত রোগীদের চিকিত্সার ব্যয় বহনসহ সব ধরনের কারিগরি সহায়তা দিয়েছে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বাডাস)।
