করোনা পরিস্থিতির আগাম উন্নতি হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপকে নিউজিল্যান্ডে সরিয়ে নেওয়ার পরামর্শ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডিন জোন্স। যদিও পূর্বসূচি অনুযায়ী এ বছরের ১৮ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা বিশ্বকাপটির। কিন্তু কোভিড-১৯ নামের এই বৈশ্বিক মহামারি এ বিশ্বকাপ আয়োজনকে সংশয়ে ফেলেছে। তবে অন্য যে কোনো দেশের তুলনায় এ বিপদ সাফল্যের সঙ্গে সামাল দিয়েছেন নিউজিল্যান্ডের জনপ্রিয় প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। তারই পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ডে সামাজিক দূরত্ব মেনে চলার বিধিনিষেধ আগাম শিথিল করা হচ্ছে। জোন্স এক টুইট বার্তায় বলেছেন, জেসিন্ডা জানিয়েছেন আগামী সপ্তাহেই সামাজিক দূরত্ব মেনে চলা ও জনসমাবেশের বিধিনিষেধ তুলে দেওয়া হবে। তাইলে টি-২০ বিশ্বকাপটি সেখানে খেলা যেতে পারে। স্রেফ ভাবনা, আর কী।
