করোনা ভাইরাসে আক্রান্ত ৯৭ সুস্থ হয়েছেন ১০ জন

আপডেট : ০৩ জুন ২০২০, ২২:০৩

ফায়ার সার্ভিস

বিশেষ প্রতিনিধি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র মোট ৯৭ জন কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন। বাকি ৮৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতকাল বুধবার প্রতিষ্ঠানের  এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা আক্রান্তদের মধ্যে ১৭ জন সদর দপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, ৯ জন অধিদপ্তরের অফিস শাখার, ৯ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ১১ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ছয় জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ছয় জন ডি ই পি জেট ফায়ার স্টেশনের (সাভার), আট জন সাভার ফায়ার স্টেশনের, এক জন লালবাগ ফায়ার স্টেশনের, এক জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, দুই জন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, চার জন চট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের, এক জন ডেমরা ফায়ার স্টেশনের, এক জন খিলগাঁও ফায়ার স্টেশনের এবং দুই জন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী।

আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টার, নারায়ণগঞ্জ, রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুল, বায়েজিদ ফায়ার স্টেশন, চট্টগ্রাম এবং সদরঘাট ফায়ার স্টেশনসহ বিভিন্ন স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং এক জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।