পাবনায় করোনার উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২০, ২২:০৮

পাবনা প্রতিনিধি

জেলায় করোনা উপসর্গ নিয়ে সুমন হোসেন (৬৫) নামে একজন মারা গেছেন। গত মঙ্গলবার রাতে পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক আবুল হোসেন জানান, মৃত ব্যক্তির বাড়ি সুজানগর উপজেলায়। সে গত ১ জুন সর্দি, জ্বর ও কাশি নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন।

নরসিংদীতে এক জনের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি জানান, জেলায় করোনা উপসর্গ নিয়ে বুধবার নূরে আলম খন্দকার (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। সে শহরের বাসাইল গ্রামের বাসিন্দা। এর আগে গত মঙ্গলবার বিকালে সে জ্বর, সর্দি ও গলাব্যথা নিয়ে নরসিংদী জেলা হাসপাতালের করোনা ইউনিটে আসে। জেলা হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে তার আত্মীয়স্বজনরা লাশ না নেওয়ায় জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম দাফন কার্য সম্পন্ন করে। নূরে আলম খন্দকার শহরের বাসাইল গ্রামের আব্দুর রহমান খন্দকারের ছেলে বলে জানা গেছে।