বুঝলেন স্যার

আপডেট : ০৩ জুন ২০২০, ২২:১০

এই সময়ের ছড়া 

আলম তালুকদার

 

বুঝলেন স্যার

জীবনে তেমন কিছুই চাইনি আর

পনের বছরে স্কুল শুধু একবার

যদিও টিচার বদল করেছি বারবার

এর মধ্যে অসুস্থ হয়েছে  মাত্র চারবার

আমরা দিনেও দেখেছি বেশ অন্ধকার

ছিল না টাকা হিসাবের কোনো কারবার

বুঝলেন স্যার

জীবনে কিছুই চাইনি আর

শুধু এ+ এবং ¬!

 

আমরা যাহা জীবনে পারিনি করবার

চেষ্টা করেছি শুধু সেই  স্বপ্নটা ধরবার

সন্তানের মাঝে শিক্ষা-আলো জ্বালাবার!

উপযুক্ত মানুষ হবে দুনিয়া চালাবার!

বুঝলেন স্যার—

জীবনে কিছুই চাইনি আর

চাইছি শুধু এ+ এবং ¬!