কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে গেছে মাত্র কয়েকমাসে। এই ভাইরাসের ভ্যাক্সিন আবিষ্কার হতে আরো কয়েকবছর লাগতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। তবে এটি প্রতিরোধে প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তাঁরা জানিয়েছেন। ঝুঁকির মধ্যে বেশি আছে গ্রামীণ মহিলা এবং শিশুরা। কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং সরকারের মাইকিং তাদের কাছে আদৌ পৌঁছায় না। তারা জানতে পারে না খাবার আগে কতক্ষণ জীবাণুনাশক সাবান দিয়ে হাত ধুলে করোনা ভাইরাস ধ্বংস হয়ে যায়, হাঁচি-কাশির সময় এবং পরে কী করতে হবে। করোনা রোগের লক্ষণগুলোও জানে না ঠিকমতো। তাই গ্রামীণ নারীদের মধ্যে করোনা বিষয়ক সচেতনতা বাড়ানোর ব্যবস্থা করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এম জাহিদুল ইসলাম
শিক্ষার্থী, আইন বিভাগ,
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
