ভালো রেজাল্ট খারাপ রেজাল্ট

আপডেট : ০৩ জুন ২০২০, ২২:১৪

আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই স্কুল-কলেজের ছেলেমেয়েদের পড়াচ্ছি। এবারো আমার কিছু স্টুডেন্ট এসএসসি পরীক্ষা দিয়েছিল। আমার নিজের এসএসসি পরীক্ষার রেজাল্ট নেওয়ার আগে যে উত্তেজনা, আবেগ কাজ করেছিল, ঠিক একইরকম অভিজ্ঞতার সম্মুখীন হই যখন তাদের রেজাল্টগুলো জানি। কেউ কেউ অসাধারণ রেজাল্ট করেছে। খারাপ রেজাল্ট হয়েছে কারো কারো। তাদের মনে হচ্ছে, বেঁচে  থেকে কী লাভ! কত অমূলক এই চিন্তা। আমরা ভবিষ্যত্ দেখতে পারি না বলেই খুব অল্পতেই হতাশ হয়ে যাই। এই হতাশা ঝেড়ে ফেলতে হবে। জীবন সবসময়ই একরকম নয়। কখনো হয়তো খুব আনন্দ-উল্ল­াসের নামই জীবন। আবার কখনো জীবন মানে দাঁতে দাঁত চেপে বেঁচে থাকা। আইনস্টাইন যখন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান, তখন শর্ত দেওয়া হয় তাঁকে আরো কিছু বিষয়ে পড়তে হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গণিত আর পদার্থবিজ্ঞান ছাড়া অন্য বিষয়গুলোতে ভালো করতে পারেননি। তিনি ধৈর্য ধরে তাই করেছিলেন। পরবর্তীকালে তাঁর দেওয়া তত্ত্ব তাবত্ দুনিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তিনি হতাশ হলে কি আমরা পেতাম তাঁর মতো বিশ্বখ্যাত বিজ্ঞানীকে? তাই যারা খারাপ রেজাল্ট করেছে, তারা শুধু নিজের জন্য নয়—পৃথিবীর জন্যও নতুন আশায় ধৈর্য ধারণ করতে পারে। সময়ে সবকিছুই ঠিক হয়ে যাবে।

মো. তোফায়েল প্রধান

শিক্ষার্থী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়