আপনার রাশিফল

আপডেট : ০৩ জুন ২০২০, ২২:১৫

মুহম্মদ আনিসুল হক

৪ জুন ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১১ শাওয়াল ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৫। শুভ বার:  রবি ও বুধ। শুভ রত্ন: গার্নেট ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। ঝুঁকিপূর্ণ কোনো কাজ করা থেকে বিরত থাকুন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন।           

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অসুস্থবোধ করতে পারেন। আজ কোনো প্রকার চুক্তি সম্পাদন করা ঠিক হবে না। অপরের প্রতি সদাচরণ করুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। সন্তানের প্রতি বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন। শরীর অসুস্থ হতে পরে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

মায়ের শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখুন। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। আবেগ সংযত রাখুন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। কণ্ঠসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে চেষ্টা করুন। কোনো বিশেষ রঙের পোশাক ভালো লাগতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। পড়াশোনায় আনন্দবোধ করতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করার চেষ্টা করুন। নিজেকে যথাযথভাবে প্রকাশ করুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বন্ধুদের কারো সহযোগিতায় উপকৃত হতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। দূরে কোথাও যাত্রা হতে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতেও পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিযরদের পরামর্শ অনুযায়ী চলুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে। জীবনকে অর্থবহ করে গড়ে তোলার চেষ্টা করুন। তীর্থভ্রমণে যেতে পারেন।