রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৩ জুন ২০২০, ২২:১৯

মো. জাহিদ হোসেন

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. জাহিদ হোসেন (৭০) মঙ্গলবার রাতে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.......রাজেউন)। তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় একটি পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে নামাজে জানাজা শেষে উপজেলার স্বরূপকাঠি  গ্রামে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম প্রমুখ শোক প্রকাশ করেন।