ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ৩০ লাখ হংকংবাসীকে নাগরিত্ব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন। তিনি তাদের ১২ মাস ভিসামুক্ত সুবিধা দেবেন বলে জানিয়েছেন। সাউথ চায়না মর্নিং পোস্টে লেখা এক নিবন্ধে তিনি বলেছেন, ‘হংকংবাসীর পুরোনো বন্ধু ব্রিটেন। তাই এই পরিস্থিতিতে চোখ বন্ধ করে থাকার সুযোগ নেই।’—খবর আলজাজিরার
প্রধানমন্ত্রী বরিস জনসনের ঘোষণার ফলে হংকংয়ের অধিবাসীকে ব্রিটিশ নাগরিকত্ব ও পাসপোর্ট পাওয়ার সুযোগ করে দেবে। চীনা মিডিয়া সাউথ চায়না মর্নিং পোস্টে লেখা নিবন্ধে বরিস জনসন বলেন, ‘যদি চীন হংকংয়ের ওপর জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন করে, তবে ব্রিটিশ সরকার নিজেদের অভিবাসন নীতি পরিবর্তন করবে। এর মাধ্যমে হংকংয়ের ৩ লাখ ৫০ হাজার অধিবাসী ব্রিটিশ ন্যাশনাল (ওভারসিস) পাসপোর্ট পাবে, যা তাদের ভিসা ছাড়াই ব্রিটেনে গমনের সুবিধা করে দেবে। আরো ২৫ লাখ অধিবাসী পরবর্তী ধাপের জন্য আবেদন করতে পারবেন। বরিস আরো জানান, ১৯৯৭ সালে হংকংকে চীনের কাছে প্রত্যপর্ণ করার সময় যৌথ ঘোষণায় ‘এক দেশ, দুই নীতি’ বজায় রাখার কথা ছিল। হংকংয়ের ওপর নিরাপত্তা আইন প্রণয়ন ব্রিটেনের সঙ্গে স্বাক্ষরিত যৌথ ঘোষণার পরিপন্থি।
