চীনা যাত্রী নিয়ে কিছু বিমান সংস্থার বিমান যুক্তরাষ্ট্রে যেতে পারবে না। আগামী ১৬ জুন থেকে এই নিষেধাজ্ঞা দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। নিষেধাজ্ঞার তালিকায় আছে এয়ার চায়না, চায়না ইস্টার্ণ এয়ারলাইন্স কো. চায়না সাউদার্ণ এয়ারলাইনস কো. হায়নান এয়ারলাইন্স হোল্ডিংস কো. সিচুয়ান এয়ারলাইন্স কো এবং জিয়ামেন এয়ারলাইন্স কো.। এই নিষেধাজ্ঞার মাধ্যমে বেইজিংয়ের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে দেশটি মার্কিন বিমান সংস্থাকে সেদেশে বিমান পরিবহনে অনুমতি দেয়। মহামারীর সময় চীনা বিমান যুক্তরাষ্ট্রে আসলেও মার্কিন বিমান চীনে যেতে পারেনি। ডেল্টা এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, চীন তাদের যতো যাত্রী নেওয়ার অনুমতি দেবেন, তারাও ঠিক ততোটাই অনুমতি দেবেন। -রয়টার্স
