ঘাটাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০২০, ১১:৪১

টাঙ্গাইলের ঘাটাইলে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার আনেহলা ইউনিয়নের বগাজান গ্রামে এ ঘটনা ঘটে।

আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান জানান, উপজেলার বগাজান গ্রামের রুস্তম  আলীর ছেলে মোহাম্মদ জামাল মিয়া (৫০)  বুধবার রাতে  বাড়ির পাশের পতিত জমিতে  খড়ের পালা   দিতে যায়। খড়ের পালা দেওয়ার সময় বৃষ্টি শুরু হয় এবং হঠাৎ করে তার উপর বজ্রপাত পড়লে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইত্তেফাক/এমআরএম