মুহম্মদ আনিসুল হক
৫ জুন ২০২০ খ্রিষ্টাব্দ, শুক্রবার
আজ ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১২ শাওয়াল ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ। আপনার শুভ সংখ্যা: ৫। শুভ বার: বুধ। শুভ রত্ন: পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। শরীর অসুস্থ হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। বিবাদ এড়িয়ে চলুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। কারো সঙ্গে তর্কে আজ না জড়ালেই ভালো করবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
প্রয়োজনে ছোটো ভাইবোনদের কাজে লাগাতে পারবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। আত্মীয়দের কারো সঙ্গে হঠাত্ যোগাযোগ হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতায় মন খারাপ হতে পারে। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
রাজনৈতিক নেতাকর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।
