এই সময়ের ছড়া

অহংকারের পতন

আপডেট : ০৪ জুন ২০২০, ২০:৪৩

 

আমি ভীষণ শক্তিশালী

আমার অনেক শক্তি

আমায় দেখে যখন তখন

করতে হবে ভক্তি।

 

এর বিপরীত হলে পরে কিংবা হলে অন্যথা

টের পাবে ঠিক, ব্যবহারে আমার যত বন্যতা।

 

বলব আমি যখন যা তা করতে হবে মান্য তা

সকল কাজে বিশ্ব মাঝে করব ধনে ধান্য তা।

 

এই অহমে আমরা থাকি আমরা সবার শ্রেষ্ঠ

রাখবে মনে কখনো নই আমরা ফাডা কেষ্ট!

 

এই করোনার কাছে দেখি তোমরা হচ্ছ নিঃস্ব

অহংকারের হয় পতনই দেখছে সারা বিশ্ব!

 

সামান্য এক সাবান পারে যে জীবাণু রুখতে

শক্তিশালীর বড়াই নিয়ে মরছ ধুঁকতে ধুঁকতে।

অলংকরণ :অবিনাশ আচার্য