প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সহায়তা দিয়েছে চীনের আলিবাবা ও জ্যাক মা ফাউন্ডেশন

আপডেট : ০৪ জুন ২০২০, ২১:০৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে করোনা প্রতিরোধ ও চিকিত্সায় চীনের আলিবাবা ফাউন্ডেশন এবং জ্যাক মা ফাউন্ডেশনের দেওয়া ৫০টি ভেন্টিলেটরসহ ডিটেকশন কিট, ইলেকট্রনিক লেজার থার্মোমিটার, মাস্ক, প্রটেকটিভ ক্লোদিং, ফেস শিল্ড, গ্লাভসের মতো সাড়ে ৬ লাখ জরুরি স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করেছে বিকাশ।

উল্লেখ্য, চীনা আলিবাবা গ্রুপের অ্যাফিলিয়েট অ্যান্ট ফিনান্সিয়াল দেশীয় প্রতিষ্ঠান বিকাশের মালিকানার অন্যতম অংশীদার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তার কার্যালয়ে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে বিকাশের             প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এসব জরুরি স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.)। —প্রেস বিজ্ঞপ্তি