‘এসএমই উন্নয়ন বিভাগ’ চালু করেছে ঢাকা চেম্বার

আপডেট : ০৪ জুন ২০২০, ২১:০৪

ইত্তেফাক রিপোর্ট

কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি খাতের সদস্যগণকে সহযোগিতা করতে চেম্বার সচিবালয়ে ১ জুন থেকে ‘এসএমই উন্নয়ন বিভাগ’ নামে একটি স্বতন্ত্র বিভাগ চালু করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট মহামারির সময় ক্ষতিগ্রস্ত কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতসমূহের উন্নয়নের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এরই মধ্যে আর্থিক প্রণোদনা ঘোষণা করা হয়েছে। তবে অনেক ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তা যথাযথ নথিপত্র বা প্রক্রিয়া অনুসরণের অভাবে প্রণোদনার অর্থ থেকে বঞ্চিত হতে পারে। এ লক্ষ্যে, ঢাকা চেম্বারের যে সব সদস্যবৃন্দ ‘এসএমই উন্নয়ন বিভাগ’ এর হেল্প ডেস্ক থেকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার বিষয়ে তথ্য ও পরামর্শমূলক সেবা প্রদান করা হবে।