২০২২ নারী এশিয়া কাপ ফুটবলে আয়োজকস্বত্ব পেয়েছে ভারত। গোলডটকম জানাচ্ছে, ২০২২ এর ডিসেম্বরে শুরু হয়ে ২০২৩ এর জানুয়ারিতে শেষ হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্যে দুটো ভেন্যু আহমেদাবাদ ও নয়া মুম্বাইকে ইতিমধ্যে ভেবেও রেখেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। ভারত ছাড়াও স্বাগতিক হতে আগ্রহ দেখিয়েছিল চীনা তাইপে ও উজবেকিস্তান। তবে এএফসি উইমেন্স ফুটবল কমিটির পছন্দ ছিল ভারতই। এ ব্যাপারে সভাপতি মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘বাণিজ্যিকভাবে সফল হওয়ার জন্যে টুর্নামেন্টটার সবচেয়ে ভালো সুযোগ আছে ভারতে। দেশটির নারী ফুটবল উন্নয়নে ভারত বদ্ধপরিকর আর তাই বাকি দুই শক্ত প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও ভারত আয়োজকস্বত্ব পেয়েছে।’
