জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মাতৃবিয়োগ

আপডেট : ০৪ জুন ২০২০, ২১:৩৬

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের মা এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের শাশুড়ি জাহানারা হোসেন (৭৬) আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি রাজধানীর পপুলার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি পাঁচ মেয়ে, চার ছেলে, নাতি-নাতনি ও স্বজনদের রেখে যান। তিনি তার ৯ সন্তানকে উচ্চ শিক্ষিত করেছেন। তারা সবাই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এর স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে তিনি রত্নগর্ভা মা হিসেবে সম্মাননায় ভূষিত হন। বৃহস্পতিবার সকালে নরসিংদীর রায়পুরায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম সাখাওয়াত হোসেন ভুঁইয়ার কবরের পাশে দাফন করা হয়।

জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ব্যবস্থাপনা কমিটির পক্ষে জাহানারা হোসেনের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।