কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের আইসিইউ ও ১৫৫ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের কার্যক্রম বুধবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম এর উদ্বোধন করেন। এ সময় কুমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদ, কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
