ঢাকার নবাবগঞ্জের পোদ্দার বাজার রথখোলা এলাকায় একটি গ্রিল ওয়ার্কশপ ও একটি ভাঙ্গারীর দোকান অগুনে ভস্মীভূত হয়ে গেছে। মঙ্গলবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হাজী ওয়াজেদ হোসেন খানের মার্কেটের ভাঙ্গারীর দোকানের লোকজন আগুন দেখে ডাক চিৎকার দেন। অল্প সময়ের মধ্যে আগুন মার্কেটের সর্বত্র ছড়িয়ে পড়ে। স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে দোহার ফায়ার সার্ভিসের দলটি আসার আগে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মার্কেটের একটি গ্রিল ওয়ার্কশপের যন্ত্রপাতি মালামাল ও একটি ভাঙ্গারীর দোকানের মালামালসহ দোকান পুড়ে যায়।
মার্কেটের মালিক হাজী ওয়াজেদ হোসেন খান জানান, অগ্নিকাণ্ডে তার দুটি প্রতিষ্ঠানের চারটি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে।
আরও পড়ুনঃ নতুন সংসদ সদস্যদের শপথ বৃহস্পতিবার
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম সজীব বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।’
ইত্তেফাক/কেকে
