এনায়েতপুর থানার ওসিসহ ১৯ জন করোনায় আক্রান্ত

আপডেট : ০৪ জুন ২০২০, ২১:৪৯

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা

এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ, তার স্ত্রী সাথী খাতুন ও একই থানার আরো আট পুলিশ সদস্যসহ নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের প্রত্যেককে লকডাউনে রেখে চিকিত্সার আওতায় এনেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন এনায়েতপুর থানার, বেলকুচি উপজেলার পাঁচ, শাহজাদপুরের দুই ও কাজীপুরে একজন রয়েছে। এ নিয়ে সিরাজগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা হলো ৯১ জন।