এক ঘর থেকে দুই নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৪ জুন ২০২০, ২১:৫০

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

উপজেলায় ডিপ টিউবওয়েলের একটি ঘর থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর ইউপির চাংলা গ্রামের বিলের মধ্যে অবস্থিত ঐ ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। বদলগাছী থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, সকালে স্থানীয় এক যুবক তাদের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তবে তাত্ক্ষণিকভাবে আইডি কার্ড থেকে সাথী বেগম নামে এক নারীর পরিচয় পাওয়া গেলেও অন্যটির পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। সাথীর বাড়ি আধাইপুর ইউনিয়নের পার-আধাইপুর গ্রামে। তাদের মাথার পিছনে বড়ো জখমের চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে। এ বিষয়ে বদলগাছী থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।