বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সব ধরনের চিকিত্সা নিশ্চিতের দাবি

আপডেট : ০৪ জুন ২০২০, ২১:৫১

চট্টগ্রাম অফিস

সরকারের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামে সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সব ধরনের চিকিত্সা নিশ্চিতের দাবি জানিয়েছে ভোক্তার অধিকার সংগঠন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আগামী সাত দিনের মধ্যে এই সুবিধা চালু না হলে চট্টগ্রামের সকল বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল ঘেরাও, অবস্থান ধর্মঘট, ক্লিনিক বয়কট করাসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুমকি দিয়েছেন সংগঠনটির নেতারা। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন থেকে এসব কথা বলেন তারা। ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।