নয় পর্যটককে জরিমানা

আপডেট : ০৪ জুন ২০২০, ২১:৫২

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে ভ্রমণে আসা দুটি গাড়ির নয় পর্যটককে জরিমানা করা হয়েছে। এ সময় অতিরিক্ত যাত্রী নেওয়ায় দুটি যাত্রাবাহী বাসকেও জরিমানা করা হয়। গত বুধবার বিকালে বান্দরবানের প্রবেশমুখ হলুদিয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন।

প্রশাসন ও স্থানীয়রা জানায়, চট্টগ্রামের কেরানীহাট থেকে প্রাইভেটকারে ভ্রমণের উদ্দেশ্যে আসা একটি গাড়িতে থাকা চার পর্যটক এবং ভ্রমণ শেষে ফেরার পথে আরেকটি প্রাইভেটকারে থাকা পাঁচ পর্যটককে জরিমানা করা হয়। সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ নির্মূল আইন ২০১৮-এর ২৪ (১) ও ২৪ (২) ধারায় ৫ হাজার টাকা করে দুটির গাড়ির পর্যটকদের ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান। এসময় অতিরিক্ত যাত্রী নেওয়ায় দণ্ডবিধি ১৮৬০-এর ২৬৯ ধারায় বান্দরবান-কেরানীহাট সড়কে চলাচলকারী একটি বাসকে ২ হাজার টাকা এবং বান্দরবান-চট্টগ্রাম সড়কের আরেকটি বাসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।