বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ৩৭ মামলা

আপডেট : ০৪ জুন ২০২০, ২১:৫২

বাগেরহাট প্রতিনিধি

করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে জনসাধারণের বিরুদ্ধে ৩৭টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৩৯ জনকে ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেয়। মুখে মাস্ক ব্যবহার না করার অভিযোগে এসব ব্যক্তিদের জরিমানা করা হয়।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জেলায় ৩০টি ভ্রাম্যমাণ আদালত মাঠে তত্পর রয়েছে। সরকারের জারি করা স্বাস্থ্যবিধি না মেনে কেউ পথে বেরোলে তাকে আমরা কোনো ছাড় দিচ্ছি না। এদিন বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা ৩৭টি মামলা করেছে। এই নিয়ে গত ৪৮ ঘণ্টায় ৭২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।