ফুলবাড়ীতে মাদকসহ এক জন আটক

আপডেট : ০৪ জুন ২০২০, ২১:৫৪

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ ধনঞ্জয় চন্দ্র সেন (৩২) নামে এক জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়। সে কাশিপুর ইউনিয়নের দক্ষিণ অনন্তপুর গ্রামের নরেন চন্দ্র সেনের ছেলে।

পুলিশ জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কাশিপুর ইউনিয়নের সরদারটারী এলাকা থেকে তাকে মাদকসহ আটক করা হয়। এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চোরাকারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।