আগামী ১০ জুন থেকে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশগ্রহণকারী সংসদ সদস্যদের জন্য উপহার হিসেবে বিসিএসআইআরের ডিআরআইসিএম কর্তৃক প্রস্তুতকৃত হ্যান্ড রাব ও ডিজইনফেকটেন্ট প্রদান করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বুধবার বিসিএসআইআরের ডিআরআইসিএমের অডিটোরিয়ামে এক অনাড়ন্বর অনুষ্ঠানের মাধ্যমে সংসদের হুইপ সাঈদ আল মাহমুদ স্বপনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আনোয়ার হোসেন, বিসিএসআইআরের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ এবং ডিআরআইসিএমের পরিচালক ড. মালা খান।
অনুষ্ঠানে মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, আমরা নিজ উদ্যোগে জনগণের পাশে থাকার ব্রতি নিয়ে কাজ করে যাচ্ছি। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় গৃহীত এ জাতীয় উদ্যোগকে তিনি দ্বিতীয় মুক্তিযুদ্ধের শামিল বলে উল্লেখ করেন। —প্রেসবিজ্ঞপ্তি
