ফজলে করিম চৌধুরী এমপির ভাই ফজলে রাব্বির ইন্তেকাল

আপডেট : ০৪ জুন ২০২০, ২১:৫৮

চট্টগ্রাম অফিস

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রামের রাউজান আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বড়ো ভাই এ বি এম ফজলে রাব্বি চৌধুরী মানিক (৭০) গতকাল বৃহস্পতিবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. ...রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। উল্লেখ্য, এ বি এম ফজলে রাব্বি চৌধুরী মানিক তত্কালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা এ কে এম ফজলুল কবির চৌধুরী ও সাজেদা কবির চৌধুরীর দ্বিতীয় সন্তান।