হংকংয়ের পার্লামেন্টে আইনপ্রণেতারা একটি বিল পাশ করেছেন যাতে চীনের জাতীয় সংগীতের অবমাননা করা একটি অপরাধ বলে গণ্য হবে। গতকাল বিলটি পাশ হয়। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ কয়েকটি দেশের হুমকি সত্ত্বেও এই বিলটি পাশ হলো। এ সময় পার্লামেন্টের বিরোধী দলের দুই জন সদস্য দুর্গন্ধযুক্ত তরল পদার্থ নিক্ষেপ করেন। —খবর বিবিসির
বৃহস্পতিবার ৪১-১ ভোটে বিলটি পাশ হয়। তবে এসময় পার্লামেন্ট কক্ষে দুর্গন্ধযুক্ত তরল পদার্থ নিক্ষেপ করার অভিযোগে দুই জন বিরোধী দলীয় সদস্যকে নিরাপত্তারক্ষীরা বের করে নিয়ে যায়। আইনটিতে বলা হয়েছে, চীনের জাতীয় সংগীত ‘মার্চ অব দ্য ভলান্টিয়ার্স’ এর প্রতি কেউ অসম্মান দেখালে তার বড়ো অঙ্কের জরিমানা এবং তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এতে আরো বলা হয়, হংকংয়ের স্কুলগুলোতে ছেলে-মেয়েদের এই গান এবং তার ইতিহাস শেখাতে হবে। গত মাসেই হংকংকে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় একটি বিল পাশ হয় চীনের পার্লামেন্টে।
