পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ হত্যা

ট্রাম্প কখনোই মার্কিনিদের এক করার চেষ্টা করেননি -------------- সাবেক প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ০৪ জুন ২০২০, ২২:৪২

যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর বিচার দাবিতে প্রতিবাদ বিড়্গোভ এখনো চলছে। তবে বুধবার  বিড়্গোভ ছিল অনেকটাই শান্ত্মিপূর্ণ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় অনেক শহরেই কারফিউ তুলে নেওয়া হয়েছে। এদিকে জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনায় বরখাসত্ম হওয়া চার পুলিশ কর্মকর্তার বিরম্নদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে। ফ্লয়েডের গলায় হাঁটু দিয়ে চেপে ধরা পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনের বিরম্নদ্ধে উদ্দেশ্যমূলক হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া অপর তিন কর্মকর্তার বিরম্নদ্ধে হত্যাকাণ্ডে সহায়তা ও পৃষ্ঠপোষকতা দেওয়ার নতুন অভিযোগ আনা হয়েছে। ফ্লয়েডের মরদেহের ময়নাতদন্ত্মের প্রতিবেদনে হত্যার পাশাপাশি বলা হয়েছে তিনি করোনা ভাইরাসেও আক্রান্ত্ম ছিলেন। অন্যদিকে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে বিড়্গোভকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার ব্যাপক সমালোচনা করেছেন তার সাবেক প্রতিরড়্গামন্ত্রী জেমস ম্যাটিস। তিনি বলেছেন, আমার জীবদ্দশায় এমন প্রেসিডেন্ট আর দেখিনি। প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেননি। খবর: বিবিসি, সিএনএন ও আলজাজিরার। গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নিহত হন। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রে টানা বিড়্গোভে ব্যাপক সহিংসতা হয়েছে। এই সহিংসতায় এখন পর্যন্ত্ম প্রায় ১২ জন প্রাণ হারিয়েছেন। অনেক শহরে পুলিশের উপর হামলা হয়েছে। বিড়্গোভকারীদের দমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাবাহিনী নামানোর হুমকি দিয়েছেন। এরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। সাবেক প্রতিরড়্গামন্ত্রী জেমস ম্যাটিস তার বিরম্নদ্ধে মার্কিন নাগরিকদের বিভাজনের চেষ্টা এবং ড়্গমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন। মার্কিন প্রেসিডেন্ট সুবিবেচনাপ্রসূত নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন বলেও মনে করেন তিনি। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত্ম নিলে পদত্যাগ করেন ম্যাটিস। যদিও এরপর ট্রাম্প প্রশাসনের বিরম্নদ্ধে কোনো কথা বলেননি তিনি। তবে বুধবার  আটলান্টিক ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করে তিনি বলেন, ট্রাম্প মার্কিনিদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেননি-এমনকি ভানও করেননি। এর পরিবর্তে তিনি বিভক্ত করার চেষ্টা করেছেন। গত তিন বছর ধরে এই অনবরত চেষ্টার পরিণতি আমরা দেখতে পাচ্ছি। বিড়্গোভ দমনে সেনাবাহিনীর মোতায়ন নিয়ে তিনি লিখেছেন, কখনো স্বপ্নেও ভাবিনি যে নিজ দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার হরণের নির্দেশ সেনাবাহিনীকে দেওয়া হবে।

জেমস ম্যাটিস সমালোচনা করে ট্রাম্প তাকে বিশ্বের সবচেয়ে ‘ওভাররেটেড’ জেনারেল আখ্যা দিয়েছেন। টুইট বার্তায় ট্রাম্প বলেন, আমি তার নেতৃত্ব দেওয়ার ধরন বা অন্য বেশি কিছু পছন্দ করতাম না আর অনেকেই আমার সঙ্গে একমত ছিলেন। চলে যাওয়ায় খুশি হয়েছিলাম। এদিকে বর্তমান প্রতিরড়্গা মন্ত্রী মার্ক এসপার প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধিতা করে বলেছেন, বিড়্গোভ দমাতে সক্রিয় সেনা নামানোর ব্যাপারে তিনি একমত নন। অন্যদিকে জর্জ ফ্লয়েডের হত্যায় সরব হয়েছেন ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্প। জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ ও সামাজিক সাম্যের দাবিতে দেশটিতে চলমান বিড়্গোভ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।