ত্রিপোলির পূর্ণ নিয়ন্¿ণ নিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার

আপডেট : ০৫ জুন ২০২০, ০০:৩১

লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ঘোষণা করেছে যে তারা ত্রিপোলির আন্তর্জাতিক বিমানবন্দরটি পুনর্দখল করার মাধ্যমে ওই শহরটির ওপর তাদের পূর্ণ নিয়ন্¿ণ কায়েম করেছে। বেনগাজিভিত্তিক কমান্ডার খলিফা হাফতারের বাহিনীর একটি সূত্র বলেছে, তারা ত্রিপোলি শহরের উপকণ্ঠে থাকা তাদের অবস্থানগুলো থেকে সৈন্যদের প্রত্যাহার করে নিচ্ছে। জেনারেল হাফতার এক বছরেরও বেশি সময় ধরে ত্রিপোলি ঘিরে রেখেছিলেন। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে তুরস্কের সামরিক সহায়তায় জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনী জেনারেল হাফতারের যোদ্ধাদের পিছু হটিযে দেয়। যুদ্ধবিরতি স্থায়ী করার জন্য আলোচনা আবার শুরু করতে নতুন করে কূটনৈতিক প্রয়াস চালানো হচ্ছে। -বিবিসি