নেত্রকোণার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে ছন্দু মিয়া (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়ার পরেই পালিয়ে গেছে স্বজনরা।হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ১৪ নং সিটে পড়ে রয়েছে লাশ ।
মৃত ছন্দু মিয়া আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্বর গ্রামে মৃত রস্তুম আলীর ছেলে।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সজিব সাইফুল্লাহ জানান,রোগীর ফুসফুসে সমস্যা জনিত কারণে শ্বাস কষ্ট ছিল। রাত ১১.১০ মিনিটে তিনি হাসপাতালে মারা যান। মারা যাওয়ার পর থেকেই স্বজনদের লাশের পাশে দেখি নাই। তবে লাশের নমুনা সংগ্রহ করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
