অনেক মানুষ আছেন পুরোপুরি ভাগ্যে বিশ্বাসী। আবার কেউ কেউ মনে করেন, সাফল্যের জন্য পরিশ্রম ও ভাগ্য দুটিই লাগে। সফলতা পেতে আপনি কতটুকু পরিশ্রম করেন, নাকি পুরোই ভাগ্যের উপর ছেড়ে দেন, তা জানতে এবারের আয়োজন
১. প্রতিদিন সকালে পত্রিকা
খুলে আপনি—
ক. নিজের রাশিফল পড়ে ধরে নেন, দিনটি সে রকমই কাটবে।
খ. রাশিফল পড়েন, কিন্তু পত্রিকার পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে সেটি ভুলেও যান।
গ. রাশিতে আপনার বিশ্বাস নেই।
২. হঠাত্ করে পরীক্ষা এগিয়ে এলে—
ক. টেনশনে আপনার হাত-পা ঠাণ্ডা হয়ে যায়।
খ. ঠিক সময়ের মধ্যেই পড়া তৈরি করে নেন।
গ. পরীক্ষা এগিয়ে এলেও এক্সট্রা চাপ নেন না।
৩. ভাগ্যের উন্নতির জন্য আপনি আংটি পরেন—
ক. আপনি আংটিতে বিশ্বাস করেন না।
খ. আপনি ভাবেন, সত্যিই এসব পরলে কাজ হয়।
গ. বাবা-মা জোর করে তাই পরেন।
৪. কোনো ঝামেলায় জড়িয়ে পড়লে আপনি—
ক. সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
খ. নিজে চিন্তা করে সমাধান বের করেন।
গ. সমাধানের জন্য কারো পরামর্শ নেন।
৫. কোনো কাজে ব্যর্থ হলে সেটা কীভাবে ব্যাখ্যা করেন—
ক. ভালো পারফর্ম করেছেন, কিন্তু ভাগ্যের দোষেই ব্যর্থ হয়েছেন।
খ. পরিশ্রমে ত্রুটি ছিল বলেই এ রকম হয়েছে।
গ. অর্ধেক পরিশ্রম ও অর্ধেক ভাগ্যের যোগফলে সাফল্য আসে। ভাগ্যের হাতে মার খেয়ে গেলেন।
আপনার স্কোর
ক খ গ
১. ১ ২ ৩
২. ১ ২ ৩
৩. ৩ ১ ২
৪. ১ ৩ ২
৫. ১ ২ ৩
৫—১০
আপনি ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দিয়ে বসে থাকেন। ভাগ্যে থাকলে হবে, নয়তো হবে না।
১৫—২০
১০—১৫
ভাগ্যে বিশ্বাসী হলেও বাড়াবাড়ি করেন না। পরিশ্রম ও ভাগ্যের মেলবন্ধনে সাফল্য প্রত্যাশা করেন।
