ঢাকা-১ আসনে বাপ-বেটিসহ বিএনপির মনোনয়নপত্র কিনলেন ৩ জন

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ০০:৪১

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

গতকাল সোমবার দুপুরে সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি চারবারের সংসদ সদস্য আব্দুল মান্নান ও মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার দুপুরে রাজধানীর পল্টনের দলীয় কার্যালয় থেকে ঢাকা-১ (দোহার- নবাবগঞ্জ) আসনের আব্দুল মান্নান ও একই আসন থেকে তার মেয়ে মেহনাজ মান্নানসহ মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে নিশ্চিত করেছেন মান্নান নিজেই। মেহনাজ মান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মিয়া মোহাম্মদ ফিদা। এছাড়াও গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাবেক সভাপতি এবং নবাবগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান খন্দকার আবু আশফাক নেতাকর্মীদের সাথে নিয়ে দলের প্রধান কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।