রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
উপজেলায় চিংড়ি ধরা ও পরিবহনবিরোধী অভিযানের সময় প্রায় ৫ লাখ গলদা চিংড়ির পোনা জব্দ করেছে উপজেলা মত্স্য বিভাগ। এ সময় পোনা পরিবহনের একটি পিকআপ ভ্যান জব্দ করলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চর বাদাম ইউনিয়নের কেরামতিয়া বাজার এলাকা থেকে এসব জব্দ করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাসের উপস্থিতিতে চিংড়ি পোনাগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
