বিশ্ব পরিবেশ দিবসে তালায় পাখির অভয়াশ্রমের উদ্বোধন

আপডেট : ০৫ জুন ২০২০, ২০:৫০

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

উপজেলায় বিশ্ব পরিবেশ দিবসে ব্লাড ব্যাংকের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে পাখির অভয়াশ্রম কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় পাখিদের অভয়াশ্রম করতে গাছে গাছে মাটির ভাঁড় টানানো হয়েছে। শুক্রবার সকালে পাখির অভয়াশ্রম কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আব্দুল জব্বার, তালা ব্লাড ব্যাংকের অ্যাডমিন প্যানেল সমন্বয়ক অসিম রায়, অ্যাডমিন প্যানেল সদস্য সৌমেন মজুমদার, এস এম নাহিদ হাসান প্রমুখ। এ সময় উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন গাছে ৭১টি কৃত্রিম পাখির বাসা স্থাপন করা হয়।